পশ্চিমবঙ্গে ব্যস্ততা বেড়ে চলেছে রাফিয়াত রশিদ মিথিলার। ওটিটি কিংবা সিনেমা—একের পর এক নতুন কাজের খবর আসছে তাঁর।
এবার মিথিলা যুক্ত হলেন কলকাতার গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে। ফেলুদা, ব্যোমকেশ কিংবা একেনবাবু নয়, মিথিলাকে দেখা যাবে পর্দার নতুন গোয়েন্দার সঙ্গে। নাম অরণ্য চ্যাটার্জি। যিনি পেশাদার কোনো গোয়েন্দা নন। ডাক্তারি পেশার সঙ্গে ক্রিকেট মাঠেও দাপিয়ে বেড়ান। ঘটনাচক্রে জড়িয়ে পড়েন গোয়েন্দাগিরিতে। নাম ভূমিকায় অভিনয় করবেন জিতু কমল। তাঁর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের মিথিলা ও পশ্চিমবঙ্গের গায়ক শিলাজিৎ মজুমদারকে। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমায় এ তিনজনের লুক। সেখানে মিথিলাকে দেখা গেছে নার্সের ভূমিকায়।
‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের সিনেমাটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের ক্রীড়া সাংবাদিক দুলাল দে। এটি তাঁর প্রথম সিনেমা। মুক্তির আগে অরণ্যকে নিয়ে লেখা গল্পগুলো বই আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা। পর্দার অন্য গোয়েন্দাদের মতো অরণ্যও একাধিক কেস সমাধান করবেন।
নতুন গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমার গল্পে দেখা যাবে অরণ্যর জামাইবাবু একজন সিআইডি অফিসার। হঠাৎ একদিন এক চিকিৎসকের মৃত্যুর খবর আসে। সেই ঘটনাকে কেন্দ্র করে জামাইবাবুর সঙ্গে তদন্তে জড়িয়ে পড়েন অরণ্য। সেখানেই দেখা মেলে মিথিলার। অরণ্যর জামাইবাবু সুদর্শন হালদারের চরিত্রে থাকছেন গায়ক শিলাজিৎ মজুমদার। অরণ্যর এসব ঘটনার বিবরণী লিপিবদ্ধ করবেন সুদর্শন হালদার।
পরিচালক দুলাল দে বলেন, ‘আমার সিনেমার নায়ক অন্য গোয়েন্দাদের থেকে একেবারে আলাদা। এটা আমার প্রথম সিনেমা হলেও অনেক দিনের পরিকল্পনা থেকেই সিনেমা নির্মাণ করতে এসেছি। কয়েক বছর ধরে সিনেমা ও সিরিজের চিত্রনাট্য লিখেছি। আশা করি পর্দার নতুন গোয়েন্দাকে দর্শকের ভালো লাগবে।’
নার্স চরিত্রে মিথিলাকে পছন্দ করার কারণ হিসেবে নির্মাতা জানান, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে এ চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’ দেড় বছর আগেই সিনেমাটি নিয়ে মিথিলার সঙ্গে কথা বলেছিলেন বলে জানান দুলাল দে।
দুই মাস আগে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মিথিলার ‘মায়া’ সিনেমাটি। রাজর্ষী দের পরিচালনায় এতে মিথিলার অভিনয় প্রশংসিত হয়েছে। অরণ্যর প্রাচীন প্রবাদ ছাড়া টালিউডে মিথিলার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’, অর্ণব মিদ্যার ‘মেঘলা’ ও অরুনাভ খাসনবিশের অ্যান্থলজি ফিল্ম ‘নীতিশাস্ত্র’। এ ছাড়া দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে ‘জলে জ্বলে তারা’। সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫