গুঞ্জনটা শুরু হয়েছিল রেস্তোরাঁ থেকে। গত সপ্তাহে মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারে দেখা যায় পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে। পরদিন আরেকটি রেস্তোরাঁয় লাঞ্চের জন্য যান তাঁরা। সেখান থেকেই জোরালো গুঞ্জন ছড়ায়, প্রেমের সম্পর্কে আছেন তাঁরা। সেদিন রাঘব চাড্ডাকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মিষ্টি হেসে তিনি বলেছিলেন, ‘রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’ পরদিন ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে পরিণীতিকে যেতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিয়ের পোশাকের জন্যই কি ডিজাইনারের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী?
সব মিলিয়ে বিষয়টি ধোঁয়াশায় ছিল। তবে গতকাল রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিলেন আপ সাংসদ সঞ্জীব অরোরা। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়াকে শুভেচ্ছা জানান তিনি। সঞ্জীব টুইটারে লেখেন, ‘রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।’
অতএব, জল্পনার অবসান। শুধু প্রেম নয়, রাঘব-পরিণীতি যে শিগগিরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, তেমন ইঙ্গিত দিলেন সঞ্জীব। যদিও রাঘব বা পরিণীতির কেউই এখনো সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিগগিরই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। পাঞ্জাবি রীতিতে বাগদানের আগে বর-কনের দুই পরিবারের উপস্থিতিতে হয় এ অনুষ্ঠান। রাঘবের সঙ্গে পরিণীতির পরিচয় বেশ আগে থেকেই। দুজন একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অব ইকোনমিকসে। কিছু কিছু ক্ষেত্রে দুজনের মিল তাঁদেরকে পরস্পরের কাছে টেনেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫