রোজ নিয়ম করে ঘর ঝাড়ামোছা ও গোছগাছ তো করাই হয়। কিন্তু করি করি করেও যা করা হয় না তা হলো, জামাকাপড় রাখার আলমারি বা কাভার্ড গোছানো। রোজ কাপড় বের করার সময় বা কাপড় ভাঁজ করে রাখার সময় ভাবেন গোছাবেন, কিন্তু আর হচ্ছে না। এবার একটা বড় নিশ্বাস নিন। চলুন, পরিচ্ছন্নতার কাজে নেমে পড়া যাক।
কাপড়ের আলমারি বা কাভার্ড গোছানোর সময় প্রথমে কাপড় আলাদা করুন। ঘরে পরা ও বাইরে পরার কাপড় আলাদা করুন। এবার যে কাপড়গুলো সচরাচর পরা হয় না, সেগুলো একপাশে জমা করুন। এমন যদি হয়, কাপড়গুলোর আর প্রয়োজনও নেই, সে ক্ষেত্রে একটা ব্যাগে ভরে রাখতে পারেন। পরিধানযোগ্য পুরোনো কাপড় দিয়ে দিতে পারেন। আলমারি ভালোভাবে মুছে কিছুক্ষণ দরজা খোলা রাখুন। এই ফাঁকে কাপড় ভাঁজ করতে থাকুন। জ্যাকেট, পাঞ্জাবি ও শাড়ি হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। এখন যেহেতু শীতকাল, তাই শর্টস, পাতলা সুতির কাপড়সহ গরমকালের উপযোগী পোশাক রাখুন একেবারে পেছনের দিকে। অন্যদিকে শীতকালের পরিধেয়গুলো রাখুন হাতের কাছে।
ছোট ছোট জিনিস, যেমন হাতমোজা, মোজা, টুপি, মাফলার এগুলো একটা ঝুড়িতে সাজিয়ে রেখে দিতে পারেন আলমারির ভেতর। মনে রাখা জরুরি, ময়লা বা কাপড় না ধুয়ে আলমারিতে রাখা ঠিক নয়। এতে অন্য কাপড়ের তাজা ভাব নষ্ট হয়।
আলমারিতে যদি মেকআপ বা অন্যান্য প্রসাধনী রাখা থাকে, তাহলে সেগুলো বের করে নতুন করে গুছিয়ে নিন। মেয়াদোত্তীর্ণ মেকআপ বা প্রসাধনী থাকলে তা ফেলে দিন। তা ছাড়া রোজকার ব্যবহার্য প্রসাধনী সামনের সারিতে ও অপেক্ষাকৃত কম ব্যবহার করা প্রসাধনী পেছনের সারিতে রাখুন।
দীর্ঘদিন আলমারি পরিষ্কার না করলে কাপড়ে একধরনের গন্ধ হয়। সে কারণে আলমারির দরজা মাঝে মাঝে খুলে সামনে টেবিল ফ্যান চালিয়ে রাখুন। হালকা সুগন্ধিও ছড়িয়ে দিতে পারেন আলমারির ভেতর। কাপড় তাজা থাকবে।
সূত্র: দ্য স্প্রাউস

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫