ঠাকুরগাঁওয়ে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের টেবিল টেনিস গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টেবিল টেনিস আম্পায়ার ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি মাসুদুর রহমান বাবু। বিশেষ অতিথি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদ রানা প্রমুখ।
প্রতিযোগিতায় বালিকা (একক), বালক (একক) ও পুরুষ (একক) ৩টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বালিকা এককে বিজয়ী হন মিথিলা, দ্বিতীয় স্থান অধিকার করেন মনন, তৃতীয় স্থান অধিকার করেন স্বর্না ও চতুর্থ স্থান অধিকার করেন মাইশা। বালক (একক) বিজয়ী হন আশরাফ রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেন আজমাইন। পুরুষ (একক) এ বিজয়ী হন মো. রাসেল, দ্বিতীয় স্থান অধিকার করেন স্যাম্পুল, তৃতীয় স্থান অধিকার করেন রাসেল ইসলাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫