‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় প্রথম এক ফ্রেমে দেখা যায় মামনুন ইমন ও জাকিয়া বারী মমকে। এরপর টিভি নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ইমন-মমকে নিয়ে ‘আগামীকাল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অঞ্জন আইচ। গত বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তার আগে প্রকাশ পায় ‘আগামীকাল’-এর ট্রেলার ও একটি গান।
ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের সিনেমা, তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই, সিনেমাটির মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
তখন হলে দেখাতে না পারলেও এ বছরের জানুয়ারিতে ঢাকায় আয়োজিত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আগামীকাল’। গতকাল নির্মাতা অঞ্জন আইচ জানালেন, দেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে সিনেমাটি। আগামী ৩ জুন দেশের ৪০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘আগামীকাল’।
তার আগে আজ রাত ১০টায় ‘ছায়া’ নামে সিনেমাটির দ্বিতীয় গান প্রকাশ পাবে। অঞ্জন আইচের লেখায় গানটির কথা, সুর ও সংগীতে আছেন অর্পণ কর্মকার। নির্মাতা জানিয়েছেন, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আগামীকাল’। ইমন ও মম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, তারিক স্বপন, সুজাত শিমুল, মাহবুব শাহীন ও সাবেরী আলমকে।
‘আগামীকাল’-এর গল্প সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে ইমনকে দেখা যাবে সদ্য পাস করা চিকিৎসকের চরিত্রে। নির্মাতার প্রথম সিনেমা তাই মুক্তির আগে ভীষণ উচ্ছ্বসিত অঞ্জন আইচ। অনেকটা জোর দিয়েই তিনি বললেন, ‘সবাইকে অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। একটি ভালো গল্প দেখতে পাবেন সবাই। যদি কেউ সিনেমাটির প্রথম পাঁচ মিনিট দেখেন, তাহলে পুরো গল্প না দেখে উঠতে পারবেন না—এই ভরসা সবাইকে দিতে পারি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫