জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল যুগ। নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিতে যাচ্ছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শোলজ। গত বুধবার ফ্রি ডেমোক্রেটিক এবং গ্রিনস দলের সঙ্গে জোট গঠন করার কথা জানিয়েছেন শোলজ। এর মধ্য দিয়ে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার দুই মাস পর ক্ষমতায় যেতে জোট গঠনে সমর্থ হয়েছে দল তিনটি।
জার্মানিতে টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতার বাইরে চলে গেল ম্যার্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীল দল। তিন দলের ১৭৭ পাতার চুক্তিতে সবুজ প্রযুক্তি এবং ডিজিটাল মাধ্যমে বিনিয়োগ করার কথা উল্লেখ করা হয়। আগামী মাসে এ জোট সরকার গঠন এবং শপথ নিতে পারে । করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫