আজ সোমবার থেকে ট্রেন চলাচল শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন পণ্যবাহী ট্রেন চলাচল করবে। মঙ্গলবার থেকে চালানো হবে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। আর বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলবে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৮ জুলাই সকাল ১০টায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ১৯ জুলাই রাতে সরকার কারফিউ দিলে রেলওয়ে জানায়, কারফিউর মধ্যে ট্রেন চলাচল সম্ভব নয়। ১৮ ও ১৯ জুলাই আন্দোলনে রেলের ২২ কোটি টাকা ক্ষতির কথা উল্লেখ করা হয়।
তবে কারফিউ শিথিল থাকা সময়ের মধ্যে ১ থেকে ৩ আগস্ট স্বল্প দূরত্বে লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করেছিল।
এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। কয়েক দিন ধরে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক হলেও ট্রেন চলাচল শুরু হয়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫