বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৭) ভারতে পাচারের চেষ্টার সময় ৬ জনকে আটক করেছেন র্যাব-৬ খুলনার সদস্যরা। গত রোববার ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। পরে তিনি আটক ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা করেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন-ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মো. ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার সঞ্জীব কুমার মণ্ডল (৫০), ঝিনাইদহের মহেশপুরের সামান্তা এলাকার মো. সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মো. আলী হোসেন মণ্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মো. ছয়ফাল মণ্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের এফ এম রফিকুল ইসলাম (৪০)।
গত রোববার দুপুরে র্যাব-৬ খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. আবুল কালাম আজাদ।
র্যাব সিও জানান, রোববার সকালে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, আসামিরা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ভারতে পাচারের পরিকল্পনা করছেন। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুক গাজী ও সঞ্জীব কুমার মণ্ডলকে আটক করা হয়।
তাঁদের দেওয়া তথ্যের আলোকে খুলনার ডুমুরিয়া, যশোরের মনিরামপুর, কেশবপুর, চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫