বিজয়ের মাসে নেই দেশীয় সিনেমা মুক্তির ভিড়। মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুক্তি পেয়েছে একটিমাত্র সিনেমা। রাজনৈতিক পরিস্থিতির কারণেই সিনেমা মুক্তি দেওয়ার সাহস পাচ্ছেন না প্রযোজকেরা। তবে থেমে নেই ভারতীয় সিনেমার মুক্তি। গত সপ্তাহে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার পর আজ মুক্তি পাচ্ছে টালিউডের ‘মানুষ’।
গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে মানুষ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। বানিয়েছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয়েছে সঞ্জয়ের। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।
গত ২৪ নভেম্বর বাংলা ও হিন্দি ভাষায় ভারতে মুক্তি পেয়েছিল মানুষ। সে সময় একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে চেয়েছিল বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রচারণায় জিৎ ও জিতু কমলের আসার কথা শোনা যাচ্ছিল। পরে আর সেটি সম্ভব হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫