Ajker Patrika

নার্ভাস লাগছে কৌশানীর

নার্ভাস লাগছে কৌশানীর

আজ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনি-কৌশানী জুটির সিনেমা ‘ডাল বাটি চুরমা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তাঁরা। কৌশানী মুখোপাধ্যায় এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। প্রচারণার মাঝেই পারিশ্রমিক-বৈষম্য নিয়ে আক্ষেপ জানালেন তিনি। কৌশানী বলেন, ‘এমন অনেক হয়েছে, একটা সিনেমায় নায়কের তুলনায় বেশি অংশ আমার। আমাকে বেশি দিন সময় দিতে হয়েছে। কিন্তু শেষে নায়ককেই বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে, আমায় নয়। কেন এমনটা হয়?’

তবে প্রযোজক হিসেবে সব শিল্পীকে যথাযথ সম্মান দেওয়ার কথা জানিয়েছেন কৌশানী। তিনি বলেন, ‘অন্য প্রযোজনা সংস্থা কী করবে তা জানি না। তবে আমার প্রযোজনা সংস্থায় চেষ্টা করব, প্রত্যেকের প্রাপ্য পারিশ্রমিক যথাযথ দেওয়ার।’

নিজের প্রথম প্রযোজিত সিনেমা নিয়ে কিছুটা নার্ভাস লাগছে বলে জানালেন কৌশানী। যদিও সিনেমাটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে তাঁর বিশ্বাস।

কলকাতার দুই বাঙালি-অবাঙালি পরিবার নিয়ে ‘ডাল বাটি চুরমা’ সিনেমার কাহিনি। বানিয়েছেন হরনাথ চক্রবর্তী। গল্পে দেখা যাবে বনি রাজস্থানের ছেলে, থাকেন উত্তর কলকাতায়। কৌশানী বাঙালি। বিপরীত মেরুর বাসিন্দা। তাঁর ঠিকানা দক্ষিণ কলকাতা। দুই পরিবারের ঝগড়াঝাঁটি আর বনি-কৌশানীর প্রেমের উপাখ্যানে এগোবে দৃশ্যপট। আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। এ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ইমরান মাহমুদুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত