জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সাম্প্রতিককালে নানা ধরনের সামাজিক অস্থিরতার কারণে শিক্ষার্থীরা আত্মহত্যা করছেন। এ ধরনের ঘটনা সমাজের অস্থিরতারই বহিঃপ্রকাশ। অবন্তিকা একজন শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন। আশা করি, সুষ্ঠু তদন্তে এর সত্যতা নিশ্চিত হবে।
এসব অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে বুঝতে হবে যাঁরা শিক্ষকতা করছেন তাঁদের নীতি-নৈতিকতার মারাত্মক অধঃপতন হয়েছে। এটা হওয়া উচিত নয়। একজন শিক্ষকের নীতি-নৈতিকতায় ঘাটতি দেখা দিলে এবং তা যদি শিক্ষার্থীর ক্ষতির কারণ হয় তাহলে তার প্রভাব গোটা সমাজে পড়বে। তাই এ ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য কার্যকর ও ত্বরিত পদক্ষেপ নিতে হবে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে অবশ্যই দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। না হলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এটি দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। শুধু কমিটি গঠন করলেই হবে না, যৌন হয়রানির অভিযোগ আসামাত্রই ত্বরিত পদক্ষেপ নিতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে জিরো টলারেন্স অবস্থান গ্রহণ করতে হবে।
লেখক:– অধ্যাপক আবদুল মান্নান সাবেক চেয়ারম্যান, ইউজিসি

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫