সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। মা-বাবার মতো মেয়েও কাজ করছেন রুপালি পর্দায়। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে অভিষেক সারার। এরপর অভিনয় করেছেন ‘সিম্বার’ মতো সুপারহিট সিনেমায়। শোবিজ-যাত্রাটা যেন স্বপ্নের মতোই হয়েছিল তাঁর। তবে মুদ্রার ওপিঠ দেখতে বেশি সময় লাগেনি সারার। একের পর এক ফ্লপের কারণে তাঁর
ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। ভাগ্য ফেরাতে কাজ করেছেন নামী পরিচালকদের সঙ্গে। ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ভাগ্য ফেরাতে পারেনি তাঁর।
তবে ব্যর্থতার কারণে থেমে থাকেননি সারা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নতুন চমক নিয়ে আসার জন্য কাজ করছেন সারা আলী খান। তিনি বলেন, ‘প্রত্যাশার চাপ থেকে মানুষ কখনো ভালো কাজ করে, কখনো খারাপ। কখনো খ্যাতি আসে, কখনো হয় সমালোচিত। আর এই সমস্ত কিছু আদতে আপনাকে ভেতর থেকে শক্তি জোগায়। কিন্তু যা-ই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত চেষ্টা করছি কি না, কিছু করে দেখাতে চাইছি কি না সেটাই মুখ্য বিষয়। জানি আমি ভুল করেছি। কিন্তু আমি তার থেকে শিখেছি।’
বর্তমানে সারা আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে একটি হলো ‘গ্যাসলাইট’। এতে তাঁর সঙ্গে আছেন বিক্রান্ত মাসে। ৩১ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫