পশ্চিমবঙ্গের অভিনেত্রী হলেও ইধিকা পালের চলচ্চিত্রযাত্রা শুরু হয়েছে বাংলাদেশ থেকে। গত বছর শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা হয়ে পরিচিতি পান তিনি। এ সিনেমার পর বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তাঁকে নিয়ে চর্চা চলছে। নতুন বছরের প্রথম দিনে সুখবর জানালেন ইধিকা। শাকিবের পর তিনি এবার কলকাতার দেবের নায়িকা হতে চলেছেন। সিনেমার নাম ‘খাদান’।
১ জানুয়ারি রাতে অভিনেতা দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ফেসবুক পেজে প্রকাশ করা হয় সিনেমার মোশন পোস্টার। তাতে দেখা গেছে, দেবের মুখে ঘন দাড়ি-গোঁফ। লম্বা চুল। হাতে রুমাল জড়িয়ে গাঁইতি ধরেছেন। কঠিন গলায় বলছেন, ‘ফ্যামিলি লিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবছিস? অ্যাকশনটা ভুলে গেছি? উটা আমারই কাজ।’ বলেই দরাজ গলায় ভয়ংকর হাসি।
খাদান সিনেমার মাধ্যমে অনেক দিন পরে অ্যাকশনে ফিরছেন দেব। বাণিজ্যিক ঘরানার সিনেমার এই সফল অভিনেতা কয়েক বছর ধরে অন্য ধরনের কাজে মন দিয়েছেন। ‘গোলন্দাজ’, ‘টনিক’, ‘কিশমিশ’, ‘কাছের মানুষ’, ‘প্রজাপতি’, ‘বাঘা যতীন’, ‘প্রধান’-এর মতো ভিন্নধর্মী সিনেমাগুলোয় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
তবে তিনি যে অ্যাকশনও ভুলে যাননি, সেটাই মনে করিয়ে দিলেন খাদান সিনেমার ঘোষণায়। জানা গেছে, কয়লাখনি অঞ্চলের সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে এ সিনেমায়। দেবকে দেখা যাবে কয়লাখনির শ্রমিকের চরিত্রে, যে পরবর্তী সময়ে হয়ে উঠবে খনি অঞ্চলের মাফিয়া।
খাদান পরিচালনা করছেন ‘সিটি অব জ্যাকেলস’খ্যাত নির্মাতা সুজিত দত্ত রিনো। মুক্তি পাবে আগামী বড়দিনে। ‘রিমলি’, ‘পিলু’সহ একাধিক সিরিয়ালে অভিনয় করার পর পশ্চিমবঙ্গে এটিই হতে যাচ্ছে ইধিকার প্রথম সিনেমা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫