সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সমালোচনার শিকার হন বলিউড অভিনেত্রী সারা আলী খান। কখনো স্বজনপ্রীতি, কখনো ধর্মীয় বিষয়, কখনো আবার পোশাকের কারণেও নেটিজেনদের তির্যক মন্তব্য ধেয়ে আসে সারার দিকে। এবার তাই অনলাইন ট্রলকারীদের দুষ্টচক্র বললেন এই নায়িকা।
সম্প্রতি আম্বানি পরিবারের বিয়েতে গিয়েছিলেন সারা। অনন্ত-রাধিকার বিয়ের রাত ও আশীর্বাদ দুদিনই পাকিস্তানি শিল্পী ইকবাল হোসেনের ডিজাইন করা পোশাকে সেজেছিলেন সারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাজসজ্জার ভিডিওটি তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। পোস্টের ক্যাপশনে কেশসজ্জাশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ আর্টিস্ট—সবার নাম উল্লেখ করলেও পোশাকশিল্পীর নাম এড়িয়ে যান। আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। এত দিন চুপ থাকার পর সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা কথা বলেন অনলাইন ট্রল নিয়ে। অভিনেত্রী বলেন, ‘কিছু মন্তব্য দেখে বোঝা যায়, আপনাকে জোর করে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। এই সময়টায় আপনাকে চুপ থাকতে হবে। এড়িয়ে যেতে হবে ট্রলকারীদের, কারণ, ওরা একটা দুষ্টচক্র।’
অনলাইনের এসব ট্রল একেবারেই গুরুত্বহীন বলে মনে করেন সারা। বরং তিনি মন দিতে চান জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে। তিনি বলেন, ‘আজেবাজে কথা আর ভাবতে চাই না। এমন বিষয় নিয়ে ভাবতে চাই, যা জীবনে গুরুত্ব বহন করে; যে বিষয়গুলো আমাকে সমৃদ্ধ করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
সারাকে সামনে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’ সিনেমায়। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ মেট্রো’র সিক্যুয়েল। এবারও পরিচালনা করছেন অনুরাগ বসু। এতে সারার সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য রায় কাপুর। নতুন প্রজন্মের প্রেমের গল্প উঠে আসবে এই সিনেমায়। লাইফ ইন আ মেট্রোতে যেমন একাধিক সম্পর্কের গল্প উঠে এসেছিল, তেমনি সিক্যুয়েলেও সম্পর্কের নানা গল্প উঠে আসবে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলী ফজল, ফাতিমা সানা প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫