কয়েক মাস আগে গর্ভপাত হয়েছিল ব্রিটিশ ট্র্যাক সাইক্লিস্ট লরা কেনির। অ্যাক্টোপিক প্রেগনেন্সির (জরায়ুর বাইরে গর্ভধারণ) কারণে তাঁর নিজের জীবনও সংশয়ে পড়েছিল। পরিস্থিতি এমন ছিল যে খেলা ছেড়ে দেওয়ার চিন্তাও করেছিলেন তিনি। তবে বিদায়ের আগে শেষবারের মতো ট্র্যাকে নামতে চেয়েছিলেন কেনি।
‘শেষ’ লড়াই লড়তে ফিরে এসেছিলেন কমনওয়েলথ গেমসে। আত্মবিশ্বাসের অভাবে ভোগা কেনিই রেস শেষ করেছেন সোনা জিতে। তাঁর এই অর্জন যেন বড় এক স্বপ্নপূরণ। নিজের শেষ রেসে লড়তে আসা কেনির হাত ধরেই বার্মিংহামে সাইক্লিংয়ে প্রথম সোনা জিতল ইংল্যান্ড। আর ২০১৪ সালের পর আবার কমনওয়েলথে সোনা জয়ের কৃতিত্ব দেখালেন কেনি।
নিজের এ অর্জন যেন কেনিরই বিশ্বাস হচ্ছে না! সোনা জয়ের পর তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না! জেসেকে (কেনির স্বামী) বলেছিলাম, এটাই আমার শেষ রেস হতে যাচ্ছে।’
শেষ রেসের জন্য কেনির প্রস্তুতিটাও সহজ ছিল না। নিজের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমি উদ্যম হারিয়ে ফেলেছিলাম। অনুশীলনও খুব ভালোভাবে করতে পারছিলাম না। এত কিছুর পর নিজেকে ধরে রাখা বিভীষিকার মতো ছিল। আমি নিজের অনুপ্রেরণা হারিয়ে ফেলেছিলাম।’
বাংলাদেশের হতাশা
বার্মিংহামে গতকালও হতাশায় কেটেছে বাংলাদেশের। পুরুষদের ১০০ মিটার দৌড়ে বাংলাদেশের ইমরানুর রহমান হয়েছেন ৩৩তম আর সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা হয়েছেন ৪৪তম।
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫