সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িয়েছিল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম। তিনি খাসোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এবার আবারও তাঁর বিরুদ্ধে ‘বিস্ফোরক’ তথ্য দিয়েছেন দেশটির সাবেক জ্যেষ্ঠ ইন্টেলিজেন্স কর্মকর্তা সাদ আল জাবরি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটির সাবেক শাসক বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজকে হত্যা করে তাঁর বাবাকে ক্ষমতায় বসাতে চেয়েছিলেন যুবরাজ। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে গত রোববার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাদ আল জাবরি। তিনি বলেন, ২০১৪ সালে হত্যার পরিকল্পনা করা হয়। তখন ক্ষমতায় ছিলেন বাদশাহ আবদুল্লাহ। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বিন সালমান তখন বাদশাহকে হত্যা করার জন্য রাশিয়া থেকে বিষ মাখানো একটি আংটি আনিয়েছিলেন। করমর্দনের সময় সেই আংটির মাধ্যমে বাদশাহ আবদুল্লাহকে হত্যার পরিকল্পনা ছিল।
পরের বছর বাদশাহ আবদুল্লাহ মারা গেলে ক্ষমতায় বসেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আবদুল আজিজ। এরপর ২০১৭ সালে তিনি ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে নিজের ছেলেকে যুবরাজের আসনে বসান। এর পর থেকেই নায়েফের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের দ্বন্দ্ব। আল জাবরি মোহাম্মদ বিন নায়েফের উপদেষ্টা ছিলেন।
সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একজন ‘সাইকোপ্যাথ’ হিসেবে উল্লেখ করেন জাবরি। যুবরাজ তাঁকে হত্যা করতে চেয়েছিলেন বলেও জানান। ২০১৮ সালে এ ব্যাপারে তাঁর সহযোগী তাঁকে সতর্ক করেছিলেন। জামাল খাসোগিকে হত্যার পর জাবরিকে সেই সহযোগী বলেন, তাঁর নামও হত্যার তালিকায় রয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫