রণবীর কাপুর কত মেয়ের ক্রাশ! আর রণবীর কাপুরের ক্রাশ আনুশকা শেঠি। রণবীর অকপটে জানিয়েছিলেন, ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর সবচেয়ে প্রিয় আনুশকা। এই অভিনেত্রীকে বলা হয় টালিউড (তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রি) কুইন বা রানি। ‘বাহুবলী’ সিনেমায় দেবসেনা থেকে শুরু করে ‘ভেদাম’ সিনেমার যৌনকর্মী—এমন অনেক চরিত্রই আনুশকার ক্যারিয়ারে রয়েছে। তাঁর অভিনীত চরিত্রগুলো দক্ষিণের সিনেমার গণ্ডি পেরিয়ে প্রভাবিত করেছে ভারতের অন্য সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকেও।
২০১৭ সালে ‘বাহুবলী’ শেষ পর্বের পর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন আনুশকা। তবে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন। এর মধ্যে গুঞ্জন ওঠে দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের সম্পর্ক রয়েছে। এ দুজনের বিয়ে নিয়েও অনেক খবর লেখা হয়েছে। এমনকি, ‘সাহো’র শুটিংয়ে প্রভাস আহত হওয়ার খবর পাওয়ার পর তাঁকে দেখতে দুবাইয়ে উড়ে যান আনুশকা। প্রশ্ন ওঠে, সম্পর্ক না থাকলে কেন দুবাইয়ে গেলেন তিনি! তাঁদের প্রেম ও বিয়ের গুঞ্জনের ইতি এখনো টানা হয়নি। এর মধ্যে পাঁচ বছর পর নতুন সিনেমায় জুটি হয়ে ফিরছেন প্রভাস ও আনুশকা।
তেলুগু থ্রিসিক্সটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক মারুতি প্রভাসকে নিয়ে একটি সিনেমা বানাচ্ছেন। এ সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন আনুশকা শেঠি। খুব শিগগির সিনেমাটির ঘোষণা দেবেন নির্মাতারা। এই সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় ফিরবেন আনুশকা, তা বলাই যায়। এমনকি প্রভাস-আনুশকার প্রেমের গুঞ্জনও আবার আলোচিত বিষয় হয়ে উঠবে।
অভিনয় ক্যারিয়ারে ‘বিল্লা’, ‘মির্চি’, ‘বাহুবলী’র মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন প্রভাস-আনুশকা জুটি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে শ্যাম’। অন্যদিকে আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫