২০২২ সালে ‘লকডাউন লাভ স্টোরি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রেহনুমা মোস্তফার। শাহ আলম মণ্ডলের পরিচালনায় এতে তাঁর বিপরীতে ছিলেন চিত্রনায়ক মামনুন ইমন। এবার রেহনুমা অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সৌরভ দাসের বিপরীতে।
সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া রেহনুমার দ্বিতীয় চলচ্চিত্রের নাম ‘কূপ’। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও সাইফুল ইসলাম অনিক।
ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস এ দেশেও বেশ পরিচিত। বিশেষ করে মিথিলার সঙ্গে ওয়েব সিরিজ ‘মনটু পাইলট-২’-এ তাঁর অভিনয় নজর কেড়েছে। ‘কূপ’ সিনেমা দিয়ে বাংলাদেশের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে সৌরভের।
ভোলার প্রত্যন্ত অঞ্চলের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। গল্পে দেখা যাবে, সেই অঞ্চলে কিছু খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে।এলাকার প্রভাবশালী ব্যক্তিরা খবরটা প্রকাশ করতে চায় না। এলাকায় অজানা ভাইরাস ছড়িয়ে দেয় তারা, স্থানীয় লোকজন আক্রান্ত হয় সেই ভাইরাসে। ঢাকা থেকে একজন চিকিৎসক আসে এলাকায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। আর স্কুলশিক্ষকের চরিত্রে রেহনুমা মোস্তফা। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটির প্রথম অংশের কাজ। এতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে রেহনুমা বলেন, ‘ভোলার প্রত্যন্ত অঞ্চলে সিনেমার শুটিং হয়েছে। অনেক গোছানো একটি কাজ হচ্ছে। এতে আমার চরিত্র একজন স্কুলশিক্ষকের। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সমাজে টিকে থাকার চেষ্টা করে সে। সর্বোচ্চ চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে।’
সৌরভ দাসের সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌরভ দাসের কাজ আমি আগে দেখেছি। নিজের দ্বিতীয় সিনেমাতেই তাঁর মতো অভিনয়শিল্পীকে পেয়ে ভালো লাগছে। সে অনেক বন্ধুসুলভ। অল্প কয়েক দিনেই তাঁর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে। আর কো-অর্টিস্ট হিসেবে সে খুব হেল্পফুল।’
জানা গেছে, এ সিনেমার শেষ অংশের শুটিং শুরু হবে আগামী ২৬ এপ্রিল থেকে। ‘কূপ’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাজিদ মোহাম্মদ, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, ইকবাল, উজ্জল কবির হিমু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে গো ডট রান এন্টারটেইনমেন্ট। আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে আসবে ‘কূপ’। আর সিনেমার গানেও বিশেষ চমক থাকবে বলে জানিয়েছেন সিনেমার দুই নির্মাতা। তবে কী সেই চমক, সেটা পরিষ্কার করবেন আরও কিছুদিন পর।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫