আবারও বাংলাদেশের গানে কণ্ঠ দেবেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীর লেখা এবং গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খানের সুর ও সংগীত আয়োজনে গাইবেন শুভমিতা। গানের শিরোনাম ‘কষ্টগুলো ব্যক্তিগত দুঃখগুলো একার’। এরই মধ্যে শুভমিতার সঙ্গে গানটি নিয়ে চূড়ান্ত আলাপ হয়েছে। সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।
নতুন গান প্রসঙ্গে কলকাতা থেকে মুঠোফোনে শুভমিতা বলেন, ‘গানের কথা ও সুর আমার ভালো লেগেছে। সাধারণত আমি যে ধরনের গান গাইতে স্বচ্ছন্দবোধ করি, এটা ঠিক সেই ধরনের গান। আশা করা যাচ্ছে, শিগগির গানটির ভয়েস দিতে পারব এবং শ্রোতাদের শ্রুতিমধুর একটি গান উপহার দিতে পারব।’
গানের গীতিকার সাবরিনা সুলতানা চৌধুরী বলেন, ‘কষ্টগুলো ব্যক্তিগত দুঃখগুলো একার’ গানটি লেখার সময় মনে হয়েছিল, শুভমিতাকে দিয়ে গানটি গাওয়াতে পারলে ভালো হবে। সেভাবেই পরিকল্পনা সাজিয়ে আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করি। তিনিও বেশ আগ্রহ নিয়ে গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ইউসুফ চমৎকার সুর করেছেন, এই কথাগুলোর জন্য যেমন সুর আশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে।’
ইউসুফ আহমেদ খান বলেন, ‘অনেক দিন ধরে গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতায় যাওয়ার কথা ভাবছি। সেখানেই শুভমিতা দিদির ভয়েস নেব আমরা। আশা করছি, তাঁর কণ্ঠে আরও একটি সুন্দর গান উপহার দিতে পারব আমরা।’
দুই বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায় আগেও বাংলাদেশের দর্শকদের জন্য গান গেয়েছেন। পশ্চিমবঙ্গের শিল্পী নচিকেতার কথা ও সংগীতায়োজনে শুভমিতার গাওয়া ‘যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। তাঁর গাওয়া আরও কিছু জনপ্রিয় বাংলা গানের শিরোনাম, ‘চোখেরই পলকে এতো কাছে কখন এলে যে তুমি’, ‘কতোটা মিনতি রেখে গেলে’, ‘দেখেছো কি তাকে’, ‘আমি কার কে আমার’, ‘হয়তো যাবে ভুলে’ ইত্যাদি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫