
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক নাহিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘খ’ অঞ্চলে আবেদনটি করেন অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।
মামলার আবেদনে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অনলাইনে কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে। তবে আদালত মামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন।
অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক। তার পক্ষে আবেদন দাখিল করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির।
বাদীপক্ষের আইনজীবী বলেন, দণ্ডবিধির ১৫৩ (ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও নাহিদ হেলালের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনো এই বিষয়ে কোনো আদেশ হয়নি।
বাদী ওমর ফারুক নয়ন বলেন, ‘বিবাদীরা ডিজিটাল মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। এসব অভিযোগে দণ্ডবিধির তিনটি ধারায় আমরা আদালতে মামলার আবেদন করেছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫