ববিতা বেশ কয়েক মাস ধরেই আছেন বিদেশে। কানাডা ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। কানাডায় থাকেন ছেলে অনিকের সঙ্গে, যুক্তরাষ্ট্রে ভাইদের বাসায়। যুক্তরাষ্ট্রে থাকেন ববিতার দুই ভাই ইকবাল ইসলাম স্বপন ও ফেরদৌস ইসলাম লিটন। বেড়াতে গেলে ববিতার মেলে অখণ্ড অবসর। ছোটবেলা থেকেই মাছ ধরার প্রবল শখ ববিতার। সময় সুযোগ পেলেই তিনি ভাইদের সঙ্গে বড়শি দিয়ে মাছ ধরতেন। ছোটবেলার সেই অভ্যাস এখনো রয়ে গেছে।
এখন ববিতা আছেন কানাডায়। টরন্টোর কাছাকাছি শহর কিচেনায় ছেলের সঙ্গে। ববিতা বলেন, ‘শহরের খুব কাছে একটি নদী আছে। সেই নদীতে সময় পেলেই মাছ ধরতে যাই। মাছ ধরার নেশাটা অনেক বছরের। আমার বাবার ভীষণ শখ ছিল মাছ ধরার। এই শখটা আমি বাবার কাছ থেকে পেয়েছি। বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে এলেই মাছ ধরতে যাই আমি।’
ববিতা বলেন, ‘যখন আমেরিকায় থাকি তখন ভাই, ভাইয়ের বাচ্চাদের নিয়ে মাছ ধরতে যাই। কানাডায় থাকলে অনিক সময় দেওয়ার চেষ্টা করে। আমরা ভাইবোনেরা ছোটবেলা থেকেই মাছ ধরতে ভালোবাসি। এ সম্পর্কে কথা উঠলে বলে শেষ করা যাবে না। মাছ ধরার বিষয়টি আমি দারুণ উপভোগ করি। এবারও কানাডা, আমেরিকায় মাছ ধরেছি। সময়টা দারুণ কেটেছে।’
ছেলেকে নিয়ে কানাডার হলে সিনেমা দেখেছেন ববিতা। দীর্ঘদিন পর মা-ছেলে একসঙ্গে সিনেমা দেখার ফুরসত মিলল। ফুল ববিতার ভীষণ পছন্দের। ঢাকায় বাসার ছাদে বাগান করেছেন। কানাডাতেও কখনো কখনো ফুল কেনেন ঘরে রাখার জন্য। ববিতা বলেন, ‘ফুলের সৌরভ কী যে ভালো লাগে! ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। কানাডায় বেশ কজন আত্মীয় আছেন। কখনো কখনো তাঁদের সঙ্গেও সময় কাটাই। আনন্দেই কাটছে সময়গুলো। উপভোগ করছি জীবনকে। ছেলের পছন্দের খাবার রান্না করি। বাংলা খাবার ওর পছন্দ। মা ও ছেলে মিলে বাজার করে আনি। তবে এত কিছুর মাঝেও দেশের কথা খুব মনে পড়ে। দেশের জন্য মন কেমন করে।’ ববিতা জানান, কানাডায় পাতা ঝরা শুরু হয়েছে। কিছুদিন পর বরফ পড়া শুরু হবে। প্রচণ্ড শীত শুরু হবে। তার আগেই দেশে ফেরার ইচ্ছে তাঁর।
ববিতা দীর্ঘদিন কোনো সিনেমায় কাজ করছেন না। নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন। নতুন সিনেমায় কাজ করবেন কি না, সেটা দেশে ফিরেই নিশ্চিত করতে পারবেন। নায়িকা হিসেবে ববিতা প্রায় ১৫০টি সিনেমায় এবং সব মিলিয়ে ২৯০টি সিনেমায় অভিনয় করেছেন। ববিতা ছয়বার জাতীয় পুরস্কার পেয়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫