গ্র্যান্ড স্লামে প্রথম দুটি ফাইনালে ব্যর্থ হয়েছেন। তৃতীয় ফাইনালে এবার ব্যর্থ হতে চান না ওনস জাবির। আজ ফাইনাল জিতেই উইম্বলডনের নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করতে চান তিউনিসিয়ান মেয়ে।
ওনস জাবিরের এই ‘চাওয়া’র পেছনে অনেক অনুপ্রেরণা। শুধু প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামই জিতবেন না, হবেন উইম্বলডন চ্যাম্পিয়ন আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম নারীও। গত বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠেও যেটা পারেননি, এবার সেটা করতে চান জাবির।
বাজিকরদের বাজির দর কিংবা কাগজে-কলমে তিনিই ফেবারিট। ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে জাবিরের অবস্থান ৬, ভন্দ্রোসভার ৪২। পেশাদার সার্কিটে জাবিরের শিরোপা ৪টি। ভন্দ্রোসভার ১টি। তবে এই এগিয়ে থাকাটাকে ফাইনালের আগে গুরুত্ব দিচ্ছেন না ফাইনাল জিততে মরিয়া জাবির, ‘আমার কাছে তো ফাইনাল তো ফাইনালই। আপনি কার সঙ্গে খেলছেন, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হোক বা না হোক, কঠিন একটা ম্যাচই হতে যাচ্ছে।’
সেই ‘কঠিন’ ফাইনালের আগে বন্ধুর একটা পথই পাড়ি দিতে হয়েছে জাবিরকে। শেষ ষোলোয় তিনি হারিয়েছেন নবম বাছাই পেত্রা কেভিতোভাকে। কোয়ার্টার ও সেমিফাইনালে হারিয়েছেন তৃতীয় ও দ্বিতীয় বাছাই এলিনা রাইবাকিনা ও আরিনা সাবালেঙ্কাকে। ২০১২ সালে সেরেনা উইলিয়ামসের পর এই প্রথম র্যাঙ্কিংয়ের সেরা দশের তিন প্রতিযোগীকে হারালেন জাবির। কঠিন এই পথের শেষটায় আরেকটি জয় কেন নয়!
কিন্তু প্রতিপক্ষ ভন্দ্রোসভাও তার স্বপ্নীল পথচলার শেষটা রাঙাতে চান শিরোপা দিয়েই। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ভন্দ্রোসভা উঠেছিলেন বটে, কিন্তু সে ফাইনালে ওঠাটাকে ‘ফ্লুক’ প্রমাণিত করে পরের ১১টি গ্র্যান্ড স্লামের একটিতে চতুর্থ রাউন্ডের বাধা পেরোতে পারেননি। কিন্তু ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে ২৪ বছর বয়সী চেক এই প্রতিযোগী নিজের জাত চিনিয়েই ফাইনালে উঠেছেন। আর ফাইনালে প্রতিপক্ষ যখন জাবির, তখন আশাবাদী হতেই পারেন ভন্দ্রোসভা। দুজনের ৬ সাক্ষাতে জয়-পরাজয়ের পাল্লাটা সমান হলেও মুখোমুখি লড়াই থেকে ভন্দ্রোসভার আত্মবিশ্বাসী হয়ে ওঠার জায়গা এই, এ বছর দুই সাক্ষাতের দুটিতেই তিনি হারিয়েছেন প্রতিপক্ষকে।
ফাইনালে কে জিতবেন, সেটি সময়ই বলবে, আপাতত নিশ্চিত ব্যাপার এই—নতুন রানি পাচ্ছে উইম্বলডন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫