চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। চলচ্চিত্রের নানা সংকট ও সমস্যা সমাধানের জন্য একজোট হয়ে চলচ্চিত্রের মানুষদের নিয়ে এই পরিবারের যাত্রা শুরু হয়। তবে এবার বেড়েছে সদস্য। নতুন হিসেবে যোগ দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। যার ফলে চলচ্চিত্র পরিবার এখন ১৯ সংগঠনের। কখনো এর নেতৃত্বে ছিলেন নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, কখনো ফারুক।
৯ মার্চ চলচ্চিত্র পরিচালক সমিতির স্টাডি রুমে এক জরুরি বৈঠকে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অভিনেতা আলমগীর। যুগ্ম আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ।
এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তিনজন। তাঁরা হলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার মহাসচিব আসাদুজ্জামান মজনু এবং শিল্পী সমিতির সদস্য নিপুণ আক্তার।
চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে, শিগগিরই তাঁরা মিটিংয়ে বসে দেশের সিনেমার হল পরিস্থিতি, সিনেমার নানা রকম সংকট সমাধানে পরিকল্পনা করবেন।
মূলত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ ও বিদেশি ছবি আমদানিতে অনিয়মের প্রতিবাদে এই পরিবারের জন্ম। ২০১৭ সালে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে আহ্বায়ক করে নতুন উদ্যমে যাত্রা শুরু করে চলচ্চিত্র পরিবার। এরপর চলচ্চিত্রের নানা সংকটে এই পরিবারকে ভূমিকা রাখতে দেখা গেছে।
সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে চলচ্চিত্র সংশ্লিষ্টদের এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদ ও সিনেমার উন্নয়নমূলক বেশ কিছু পরিকল্পনা নিয়ে আবারও সক্রিয় হয়েছে চলচ্চিত্র পরিবার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫