রহমত আল্লাহর বিশেষ গুণ। রহমান অর্থ পরম করুণাময়। আল্লাহ চান তাঁর বান্দারা তাঁর গুণে গুণান্বিত হয়ে তাঁর সৃষ্টির প্রতি সেই গুণের প্রকাশ ঘটাক। বান্দার প্রতি আল্লাহর দয়া বা রহমত সর্বকালে সর্বক্ষণ বর্ষিত হতে থাকে, বিশেষ করে পবিত্র মাহে রমজানে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পেতে থাকে। এ জন্য রমজানের প্রথম দশক রহমতের দশক হিসেবে বিশেষায়িত। এ মাসে আল্লাহর রহমতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। ফলে মুমিন ব্যক্তিরা রোজা পালন, নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দান-সদকা, ফিতরা, জাকাত প্রদান ও জিকির-আজকার ইত্যাদিতে মশগুল হয়ে তাকওয়া অর্জনে অধিক সচেষ্ট হতে পারেন। মহানবী (সা.) বলেন, ‘রমজানের প্রথম ১০ দিন রহমতের, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে নাজাতপ্রাপ্তির।’ (মিশকাত)
রমজান মাসে নেক কাজের প্রতিযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত রহমত-বরকতের কারণ। উবাদা ইবনে সামিত বলেন, একদিন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তোমাদের কাছে রমজান মাস এসে গেছে। তা বরকতের মাস। এ মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। বিশেষ রহমত বর্ষণ করেন। গুনাহ মাফ করেন। দোয়া কবুল করেন। এ মাসে আল্লাহ তাআলা তোমাদের তানাফুস তথা নেক কাজের প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের সঙ্গে তা নিয়ে গর্ব করেন। সুতরাং তোমরা আল্লাহকে তোমাদের নেক আমল দেখাও। যে ব্যক্তি এ মাসেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, সে হতভাগা।’ (তাবারানি)
মুনীরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫