মহানগর এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড শুরু করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর জলকর এলাকায় সূর্যোদয় ক্লাব ও পাঠাগার কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
করোনা পরিস্থিতি চলমান থাকায় শিশু ও অভিভাবকসহ সবাইকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান সিটি মেয়র মোস্তাফিজার।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ রাউন্ডে মঙ্গলবার পর্যন্ত চার দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ২৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
চলতি রাউন্ডে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ জন্য সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে ৩৩ জন প্রথম সারির, সাতজন দ্বিতীয় সারির ও চারজন তৃতীয় সারির সুপারভাইজার এবং ৫৯৪ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়োজিত থাকবেন।
ক্যাপসুল খাওয়ানো উদ্বোধনকালে সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, সচিব রাশেদুল হক, জাতীয় পার্টির রংপুর মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সূর্যোদয় ক্লাব ও পাঠাগারের সভাপতি লোকমান হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫