মহান স্বাধীনতাযুদ্ধে নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম ‘অপারেশন জ্যাকপট’। মুক্তিযুদ্ধের এই গর্বিত অধ্যায় নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতাসংগ্রামের এই ইতিহাস। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের রাজিব বিশ্বাস। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে দেওয়া হলো সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। জানানো হলো, অপারেশন জ্যাকপট সিনেমায় নৌ-বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা।
কয়েক দিন ধরেই এ সিনেমার অভিনয়শিল্পীদের নাম নিয়ে চলছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল সাংগঠনিক দ্বন্দ্ব ভুলে এই সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন নিপুণ আক্তার ও জায়েদ খান। এমন খবর যখন আলোচনার কেন্দ্রে, তখনই নিপুণ জানিয়ে দিলেন, জায়েদ খান এ সিনেমায় কাজ করলে তিনি কাজ করবেন না। তিনি যখন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, তখন জানতেন না এতে জায়েদ খান আছেন।
গতকাল একটি গণমাধ্যমে তিনি জানান, দ্রুতই তিনি সিনেমার সাইনিং মানি ফেরত দেবেন। কিন্তু গতকালের ঘোষণায় নিপুণের নাম আসলেও জায়েদ খানের নাম বলা হয়নি। জানা গেল, শেষ পর্যন্ত সিনেমা থেকে বাদ পড়ছেন জায়েদ খান, থাকছেন নিপুণ। এ বিষয়ে অপারেশন জ্যাকপটের সহপ্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অপারেশন জ্যাকপট তৈরি হবে বড় আয়োজনে। অভিনয় করবেন ৮০ জনের মতো শিল্পী। অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। অনেকের সঙ্গেই ব্যাটে-বলে মেলেনি। এর মানে এই নয় যে তাঁরা বাদ পড়েছেন বা বাদ দেওয়া হয়েছে। যাঁদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তাঁদের নাম জানানো হলো আজ।’ সংবাদ সম্মেলনে জায়েদ খান বা নিপুণ কেউই উপস্থিত ছিলেন না।
এর আগে অপারেশন জ্যাকপট থেকে সরে দাঁড়িয়েছেন বাপ্পী চৌধুরী। কারণ জানিয়ে এক ভিডিও বার্তায় বাপ্পী বলেন, ‘আমাকে মৌখিকভাবে যা বলেছিল, সেটা বিশ্বাস করে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন স্ক্রিপ্ট পাই, তখন মনে হয় কাজটি করা আমার উচিত হবে না। এ কারণেই সরে আসা।’
আগামীকাল বাংলাদেশে শুরু হবে সিনেমার শুটিং। দেশ-বিদেশে শুটিং চলবে মার্চ পর্যন্ত। সিনেমার বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। অপারেশন জ্যাকপটে আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫