
সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ যাঁদের নাম প্রস্তাব করেছিল, তাঁরা বাদ পড়লেও নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ক্ষমতাসীন দলটি। গতকাল এক বিবৃতিতে দলের এমন মনোভাবের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আশা প্রকাশ করেন, এই কমিশনের অধীন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।
নতুন ইসিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল দ্বাদশ নির্বাচনের আগেই সংবিধানের আলোকে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। তারই ফলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন প্রণীত হয়েছে এবং আইন অনুযায়ী রাষ্ট্রপতি কমিশন গঠন করেছেন। আওয়ামী লীগের প্রস্তাবিত নাম বাদ পড়লেও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হওয়ায় আমরা সন্তুষ্ট।’
বিবৃতিতে কাদের আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আওয়ামী লীগ এই কমিশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং সব কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। এই কমিশনের অধীন আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা করি।’
রাজনৈতিক ফায়দার জন্য কমিশন নিয়ে অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের।
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন, নির্বাচন কমিশন নিয়ে তাঁদের কোনো আগ্রহ নেই, তাঁরা এটি মানেন না। প্রকৃতপক্ষে বিএনপির প্রতি দেশের জনগণের কোনো আগ্রহ নেই এবং তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন ও হতাশাগ্রস্ত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে তারা নির্বাচনে অংশ নিতে ভয় পায়। তাদের লক্ষ্য সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে ক্ষমতা দখল করা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫