আগুনে দুই স্থানে ১৩টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ভোলার বোরহানউদ্দিনে ৯টি ও শরীয়তপুরের সখিপুরে ৪টি দোকান পুড়ে গেছে। গত রোববার রাত ও গতকাল সোমবার এই ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: বোরহানউদ্দিনে ভয়াবহ আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বিকেলে উপজেলার বোরহানগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ড হয়। আগুনে খালেকের ৩টি পাটখড়ির গুদাম, মোতাহারের ২টি তুলার গুদাম, নাছিরের একটি ওষুধের দোকান, রেদোয়ানের একটি কীটনাশকের দোকান ও ২টি খাবারের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার কারণ জানা যায়নি।
থানার ওসি শাহিন ফকির বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।’
ভেদরগঞ্জ (শরীয়তপুর): ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এ সময় আশপাশের আরও ২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে সখিপুর বাজারের মোল্লা মার্কেট এলাকায় আগুন ধরে। আগুন দেখে পাশের ওষুধের দোকানদার রফিকুল ইসলাম ডাক-চিৎকার দেন। পরে দোকানদার ও স্থানীয়রা ছুটে আসেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫