Ajker Patrika

শিশুদের দেশীয় ফল খাওয়াতে হবে

প্রতিনিধি, দিনাজপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৮
শিশুদের দেশীয় ফল খাওয়াতে হবে

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় ফল শিশুদের মেধা বিকাশ ঘটাতে সাহায্য করে।

ফল শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করে। তাই শিশুদের প্রতিদিন দেশীয় ফল খাওয়াতে হবে। তাহলে আজকের শিশু ভবিষ্যতে জাতির কর্ণধার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

গতকাল বুধবার দিনাজপুর বড় ময়দানে এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশু ও পরিবারে মধ্যে বিনা মূল্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দিনাজপুর এপি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুজ্জামান।

এদিকে দিনাজপুর জেলার মোট ২ হাজার ৮৬৩ শিশু ও পরিবারের মধ্যে প্রতিজনকে তিনটি করে ৮ হাজার ৫৮৯টি ফলজ গাছের চারা পর্যায়ক্রমে বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত