সাবিনা ইয়াসমীন
আমার প্রিয় ভালোবাসার গানের তালিকায় সবচেয়ে এগিয়ে রাখব কবির সুমনের ‘এ তুমি কেমন তুমি’ গানটাকে। গানটা আমি অনেকবার শুনেছি। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে গানটায়। বিশেষ করে গানের কথাগুলো। প্রতিটা শব্দ মন ছুঁয়ে যায়। কথাগুলো শুনলে বোঝা যায় ভালোবাসা আসলে কী। ভালোবাসার মানুষটা যদি বলে একটা গান শোনাও তো, তাহলে নির্দ্বিধায় গাওয়া যেতে পারে ‘জাতিস্মর’ সিনেমার এ গানটি। সিনেমায়ও গানটা ভালোবাসার বহিঃপ্রকাশে ব্যবহৃত হয়েছে।
কুমার বিশ্বজিৎ
‘জীবনে আজ তুমি নেই’ শ্যামল মিত্রের এই গানটা আমি গানের জগতে আসার আগেই শুনেছি এবং মনে গেঁথে রেখেছি। ভালোবাসার গান যে কতটা অন্তর্গত আর গভীর হতে পারে, তা এই গানটা শুনলে বোঝা যায়। প্রতিটা লাইন, প্রতিটা অক্ষর প্রেমিক মনের হৃদয়কে ভাবাবেই। অন্তরাটা আর শব্দের ছন্দ গানটাকে অন্য মাত্রা দিয়েছে। ওই সময়ের অনেক গানই হৃদয়ছোঁয়া ছিল। তবে এই গানটাকে আমি সবার ওপরে তুলে ধরতে চাই। প্রেমের গান তো অনেক হয়, তবে এই গানটা ভিন্ন।
ফাহমিদা নবী
আমার বাবার (মাহমুদুন্নবী) ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’ গানটার কথা বলা যায়। অনেক রোমান্টিক গানটা। শুনলেই বোঝা যায় এর ভাবার্থ। সরল কথায় মনের কথা প্রকাশের দারুণ দৃষ্টান্ত গানটি। প্রেম যত গভীর থাকে, কথা তত কম থাকে। এ গানটার কথাও তেমনি। অনুভূতিগুলো সহজ কথায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫