কলকাতার আর জি কর-কাণ্ডের সুরাহা না হতেই যৌন হেনস্তার অভিযোগে টলিউডের নায়িকারা মুখ খুলছেন একে একে। মালয়ালম ইন্ডাস্ট্রিতেও নারী অভিনেত্রীদের সঙ্গে ঘটে যাওয়া নানা ভয়ংকর ঘটনা, এমনকি তাঁদের সঙ্গে হওয়া যৌন হেনস্তার ঘটনাও প্রকাশ্যে আসছে। মালয়ালম ইন্ডাস্ট্রি ঘিরে যখন টালিপাড়ার চোখ টান টান, তখনই টালিউডের ঋতাভরী চক্রবর্তী জানালেন নিজের অভিজ্ঞতার কথা।
ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, ‘একজন খুব নামকরা নায়ক বলেছিলেন, আমার একটি বিকিনি পরা ছবি দেখে কোনো এক প্রযোজক দেখা করতে চান। শুনেই না করে দিই। হিরো বলেছিলেন, এত বড় সুযোগ ফিরিয়ে দিচ্ছিস? তোর কিছুই হবে না, কবিতা লেখ। আরেকবার এক প্রযোজকের সঙ্গে মিটিংয়ে গিয়েছিলাম। গোটা মিটিংয়েই তিনি আমাকে নানা ধরনের ইঙ্গিত দেন। হঠাৎ অনুমতি ছাড়া হাতটা ধরে ফেলেন। আমি চেঁচিয়ে উঠি। সেদিন আমি বুকের ভেতর ভয় নিয়ে বাড়ি পৌঁছাই। অনেকেই ভাবছেন, নামগুলো কেন বলছি না। আসলে চাই না, বিষয়টা ব্লেমগেম হয়ে থেকে যাক। আমার কাছে নাম, প্রমাণ—সবই আছে। মহিলা কমিশন বা কোনো সংগঠনের কাছে যেতে চাই। তার আগেই সরকার যদি পদক্ষেপ নেয়, খুব ভালো হয়।’
ঋতাভরী মনে করেন, কাজ হারানোর ভয়েই যৌন হেনস্তা নিয়ে কথা বলতে চান না টালিউডের নারী অভিনয়শিল্পীরা। অভিনেত্রী বলেন, ‘কাজ হারিয়ে ফেলা এবং কাউকে চটিয়ে ফেলাকে সবচেয়ে বেশি ভয় পান এই ইন্ডাস্ট্রির নারীরা। আমি এমন এক অভিনেত্রীর কথা জানি, যাঁর হাত একজন প্রযোজক ধরেছিলেন। তিনি গাড়ি থেকে নেমে গিয়েছিলেন বলে তাঁকে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা থেকে ব্যান করা হয়। আর একটা ভয় হলো, অভিযোগ জানালে আমাদেরই দোষ ধরা হয়।’
অভিনেত্রী আরও জানান, কাজের জন্য কখনো কম্প্রোমাইজ করেননি তিনি। ঋতাভরী বলেন, ‘অনেকেই বলেন, ইন্ডাস্ট্রিতে এসে কম্প্রোমাইজ করতেই হবে—এমন কথা কেউ যদি বলেন, বিশ্বাস করবেন না। আমার ক্যারিয়ার এর জ্বলন্ত উদাহরণ। নিজের যোগ্যতায় ভরসা রাখুন। হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে, তবে সাফল্য ধরা দেবেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫