তিন দশকের বেশি হলো তারিনের শোবিজ ক্যারিয়ার। সর্বশেষ গত বছর মুক্তি পেয়েছে তারিন অভিনীত ‘১৯৭১: সেই সব দিন’। হৃদি হকের পরিচালনায় এ সিনেমায় প্রশংসিত হয় তারিনের অভিনয়। এবার দেশের সীমানা পেরিয়ে টালিউডে অভিষেক হচ্ছে তারিনের। ২৬ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারিনের প্রথম টালিউড সিনেমা ‘এটা আমাদের গল্প’। বানিয়েছেন অভিনেত্রী মানসী সিনহা। এই সিনেমা দিয়ে প্রথমবার নির্মাতার চেয়ারে বসেছেন মানসী।
দুই বয়োজ্যেষ্ঠের প্রেমের গল্প নিয়ে সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত। কলকাতার বাঙালি ও পাঞ্জাবি পরিবারের দুই প্রবীণ মানুষের মধ্যে সৃষ্টি হয় ভালো লাগা। সেই ভালো লাগা রূপান্তর হয় প্রেমে। সেই প্রেমে বাধা হয়ে আসে সমাজব্যবস্থা। ছক ভাঙা এমন এক সম্পর্কের গল্প নিয়ে এটা আমাদের গল্প। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। অপরাজিতা আঢ্যর ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তারিন।
এ প্রসঙ্গে তারিন বলেন, ‘সিনেমায় আমি বাংলাদেশের হিন্দু পরিবারের মেয়ে। যার বিয়ে হয় কলকাতার বনেদি পরিবারে। বউ-শাশুড়ির ভালোবাসা, রাগ-অভিমান নিয়েই গল্প। কলকাতায় “বেলা শেষে” সিনেমায় যেমন পারিবারিক বন্ধনের গল্প দেখা গেছে, তেমনটা এ সিনেমাতেও দেখা যাবে।’
সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তারিন বলেন, ‘পরিচালক মানসী সিনহার সঙ্গে আগেই পরিচয় ছিল। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন একটি সেমিনারে অংশ নিতে। তখন সিনেমা নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। কলকাতা ফিরে গিয়ে ফোনে এই গল্প শুনিয়েছিলেন তিনি। গল্প শুনে সম্মতি জানাই।’
২০২০ সালের প্রথম দিকে এই সিনেমার শুটিং করেছেন তারিন। তখন করোনার সময় বলে খুব সাবধানে আর ভয়ে ভয়ে হয়েছিল শুটিং। সিনেমাটির মুক্তির খবরে উচ্ছ্বসিত তারিন। এতে আরও অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুনশি প্রমুখ। ধাগা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫