
বিশ্বের ৬টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর মধ্য দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা দেশের তালিকা থেকে বেরিয়ে এসেছে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম ও মিসর। গত বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এখন থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশ করতে পারবেন টিকা নেওয়া এই ছয় দেশের নাগরিকেরা। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তবে এই ছয় দেশ থেকে যাওয়ার পর সরকার অনুমোদিত কোয়ারেন্টিন সেন্টারে পাঁচ দিন থাকতে হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এসপিএ। গত ৩ জানুয়ারি সীমান্ত খুলে দিলেও বিধিনিষেধ জারি রেখেছিল সৌদি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫