গত বছর নতুন এক অধ্যায় শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন। তাঁর প্রযোজনা সংস্থার নাম ‘আউট সাইডার্স ফিল্মস’। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ‘ধাকধাক’ নামের সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছে। শুরু করেছে ‘ব্লার’ নামের নতুন একটি সিনেমার শুটিং। এবার নতুন সিনেমার আওয়াজ দিলেন তাপসী। প্রযোজক তাপসীর নতুন সিনেমার নায়িকা হচ্ছেন দক্ষিণের নায়িকা সামান্থা। তাপসী বলেন, ‘শিগগিরই বিস্তারিত জানাব। তবে আপাতত এটুকু জানাতে পারি, সামান্থার সঙ্গে প্রযোজক হিসেবে কাজ করছি। গল্পটি সামান্থার খুবই পছন্দ হয়েছে। মূল চরিত্রে সামান্থাই অভিনয় করছেন।’
তবে তাপসী এই মুহূর্তে বড় ঘোষণা দিলেন শাহরুখের নায়িকা হওয়ার। রাজকুমার হিরানি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ডানকি’ সিনেমার নায়িকা হচ্ছেন তিনি। তাপসী বলেন, ‘রোজ নিজের গায়ে চিমটি কেটে দেখি, আমি স্বপ্ন দেখছি না তো! শাহরুখের সিনেমা দেখে বড় হয়েছি, এবার তাঁর সঙ্গে অভিনয় করব, আমার তো বিশ্বাসই হচ্ছে না।’
তাপসী মনে করেন, তাঁর অভিনয়দক্ষতাই তাঁকে এই ছবিতে কাজের সুযোগ করে দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই খুশির খবর নিজেই জানিয়েছেন তাপসী। পোস্টে লিখেছেন, ‘সম্পূর্ণ নিজের যোগ্যতায় এই সুযোগ পেয়েছি। কারও কোনো ফোনকল বা সুপারিশে সুযোগ আসেনি।’
১৫ জুলাই তাপসীর নতুন সিনেমা ‘শাবাশ মিঠু’ মুক্তি পাচ্ছে। সিনেমাটি তৈরি হয়েছে ভারতীয় নারী ক্রিকেট দলের সদ্য অবসরে যাওয়া তারকা মিতালি রাজের জীবনসংগ্রামের গল্প নিয়ে। ছোট থেকে কীভাবে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে গেছেন মিতালি, তা-ই এবার উঠে আসবে সিনেমায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫