‘বজলুর রহমান একজন ড্রাইভার রেখেছেন। ড্রাইভারের নাম সেলিম। কয়েক মাস ধরে বজলুর রহমান আর সেলিম একসঙ্গে অফিসে যাচ্ছেন এবং অফিস থেকে ফিরছেন। বজলুর রহমান এখনো অফিস থেকে গাড়ি পাননি। তবে পেয়ে যাবেন যেকোনো সময়’—এভাবেই শুরু হচ্ছে গল্পটি। বজলুর রহমান সদ্য জিএম হয়েছেন। নিয়ম অনুযায়ী তাঁর গাড়ি পাওয়ার কথা। কিন্তু দেরি হচ্ছে। এদিকে তিনি আগেই ড্রাইভার নিয়োগ দিয়ে রেখেছেন। এটা নিয়ে তাঁর মধ্যবিত্ত পরিবারে খুব যে আনন্দের প্রতিক্রিয়া হচ্ছে, তা নয়। শেষ পর্যন্ত গাড়িটি পাবেন কি না, এ সংশয়ের দোলাচলে চলতে থাকে বজলুর রহমানের জীবন।
এই বজলুর রহমান ও সেলিম উঠে এসেছেন ইশতিয়াক আহমেদের ‘সাদা প্রাইভেট’ উপন্যাস থেকে। উপন্যাসটি নিয়ে টেলিফিল্ম বানিয়েছেন আশিকুর রহমান। এতে বজলুর রহমান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আর সেলিম চরিত্রে জিয়াউল হক পলাশ। ফারহানা মিঠু, ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, রুকাইয়া জাহান চমক—সবাইকে নিয়ে একটি পারিবারিক গল্প বানিয়েছেন আশিকুর রহমান।
বছরখানেক আগে তারিক আনাম খানকে নিয়ে ‘যদি আমি না থাকি’ বানিয়েছিলেন আশিক। টেলিফিল্মটি বেশ সাড়া ফেলেছিল। নির্মাতা জানিয়েছেন, ‘সাদা প্রাইভেট’ প্রযোজনা করেছে বঙ্গ। টেলিফিল্মটি প্রচার করা হবে এবারের ঈদ অনুষ্ঠানমালায়।



ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫