তবে আসলেই সেটা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ, এ সিনেমার শুটিং হবে যুক্তরাজ্যে। এরই মধ্যে যুক্তরাজ্য সঞ্জয়ের ভিসা বাতিল করেছে। ফলে শুটিংয়ের জন্য সেখানে যেতে পারছেন না অভিনেতা।
জানা গেছে, ১৯৯৩ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন সঞ্জয়। এর পর থেকে কখনো যুক্তরাজ্যে যেতে পারেননি তিনি। যতবারই আবেদন করেছেন, ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এবার সে দেশের সবুজ সংকেত পেয়েই ভিসার আবেদন করেছিলেন তিনি। ভিসাও দেওয়া হয়েছিল। তবে হঠাৎই তা বাতিল করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত।
বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছেন, তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। শোনা যাচ্ছে, যেহেতু সঞ্জয় ভিসা পাননি, তাই সঞ্জয়কে সরিয়ে সন অব সরদার টুতে নেওয়া হয়েছে রবি কিষানকে। এ বিষয়ে সঞ্জয় জানান, তিনি এমন কিছু শোনেননি। তিনি বলেন, ‘আমি কোনো কিছু থেকে বাদ পড়িনি। তবে এটা সত্যি, যুক্তরাজ্য আমার সঙ্গে অন্যায় করেছে। তাদের উচিত এটা সংশোধন করা। আমি সব সময় আইনের প্রতি অনুগত। আইন মেনে চলি, প্রত্যেক দেশের আইনকে সম্মান করি।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের ভিসা না পেলেও সন অব সরদার টুতে থাকবেন সঞ্জয় দত্ত। যুক্তরাজ্যের শুটিং শেষে ভারতে ফিরলে সেখানে তাঁর অংশের শুটিং করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫