মণ্ডপের ওপরে ফুটবল বিশ্বকাপের ট্রফি! ট্রফির চারপাশে ৩২টি দেশের পতাকা। আছেন বিশ্বের নামীদামি খেলোয়াড়েরা হাতে হাত ধরে। সন্ধ্যা নামলে সোনালি ট্রফির ওপর পড়ছে নানা রঙের আলো। তখন আরও দর্শনীয় হয়ে উঠছে ট্রফিটি। এভাবেই এবার সাজানো হয়েছে রাজশাহীর টাইগার সংঘের দুর্গাপূজার মণ্ডপ।
পশ্চিমবঙ্গে হলেও আমাদের দেশে এখনো পূজায় থিমের ব্যবহার খুব একটা জনপ্রিয়তা পায়নি। ঢাকায় কিছু মাত্রায় হলেও ঢাকার বাইরে মণ্ডপে থিমের ব্যবহার হয় না বললেই চলে। আলোকসজ্জায় বৈচিত্র্য এলেও এখনো বেশির ভাগ পূজার মণ্ডপ এবং প্রতিমা নির্মাণশৈলী ও সাজসজ্জা পুরোনো নকশায় হয়ে থাকে।
কিন্তু সাত বছর ধরে রাজশাহীর টাইগার সংঘ ব্যতিক্রমীভাবে মণ্ডপ সাজিয়ে আসছে। মণ্ডপের থিম হিসেবে বেছে নেওয়া হয় বছরের আলোচিত এক বা একাধিক ঘটনা। এ বছর আগামী মাসেই কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। তাই এবার ফুটবল বিশ্বকাপের থিমেই রাজশাহী শহরের রানীবাজার এলাকার এই মণ্ডপটি সাজানো হয়েছে। মণ্ডপটি দেখতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা।
টাইগার সংঘের কার্যকরী সভাপতি সুশীল কুমার আগারওয়ালা জানান, মণ্ডপের ওপরের ট্রফিটি ২৬ ফুট উঁচু। চওড়ায় এটি ১০ ফুট। আসন্ন কাতার বিশ্বকাপের ট্রফির আদলে এটি বানানো হয়েছে। ট্রফির চারপাশে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বিশ্বের ৩২টি দেশের পতাকা রাখা হয়েছে। মণ্ডপের সামনে ফুটবলের আদলে বানানো হয়েছে হাত ধরে থাকা খেলোয়াড়দের অবয়ব। তাঁদের গায়ে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের জার্সি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এটি বানিয়েছেন।
প্রতিবছর টাইগার সংঘের সদস্যদের নিজেদের চাঁদা এবং প্রবাসী বন্ধুবান্ধবদের সহায়তায় ব্যতিক্রমী থিমে শারদীয় দুর্গাপূজার মণ্ডপটি সাজানো হয়। এবার এতে খরচ হচ্ছে প্রায় আট লাখ টাকা। রোববার সব কাজ শেষে প্রতিমা উন্মুক্ত করা হয়েছে। শুরু হয়েছে পূজা–অর্চনা। সন্ধ্যা হলেই নগরীর বিভিন্ন স্থান থেকে তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ এটি দেখতে আসছেন।
১৯৮২ সালে টাইগার সংঘ পূজামণ্ডপের যাত্রা শুরু হয়। দীর্ঘ ৪০ বছরে তিনবার মণ্ডপের জায়গা বদল হয়েছে। থিম নিয়ে টাইগার সংঘ মণ্ডপ সাজাচ্ছে ২০১৬ সাল থেকে। সেবার বাংলাদেশের জাতীয় পশু বাঘের মুখের আদলে মণ্ডপটি সাজানো হয়। পরের বছর বাহুবলী সিনেমার আদলে সাজানো হয় মণ্ডপ। ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট, ২০১৯ কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুর রুপালি গিটার এবং ২০২০ সালে মহামারি করোনাকে থিম হিসেবে বেছে নিয়ে মণ্ডপ সাজানো হয়। তবে গত বছর কোনো থিমে মণ্ডপটি সাজানো হয়নি। এতে দর্শনার্থীরা হতাশ হয়ে পড়েন। তাঁদের প্রত্যাশা পূরণে এবার মণ্ডপের থিম হিসেবে এল বিশ্বকাপ ট্রফি।
সুশীল কুমার আগারওয়ালা বলেন, ‘আমাদের এই মণ্ডপ ঘিরে সবার অনেক প্রত্যাশা থাকে। গতবার সে প্রত্যাশা পূরণ করতে পারিনি। তাই এবার হতাশ করতে চাইনি। এবার ট্রফিটি নির্মাণসহ সব কাজ করতে আমাদের ব্যয় হচ্ছে প্রায় আট লাখ টাকা। দুই মাস ধরেই কাজ চলছে। অবশেষে শনিবার সারা রাত কাজ করে সবকিছু প্রস্তুত হয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫