অস্কার কমিটিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রকাশ করেছে দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস । বিভিন্ন দেশ থেকে ৩৯৭ জন শিল্পী, লেখক, নির্মাতা, প্রযোজকদের আমন্ত্রণ জানানো হয়েছে এবার। এর মধ্যে অস্কার মনোনয়নপ্রাপ্ত শিল্পী আছেন ৭১ জন এবং অস্কারজয়ী ১৫ জন। এ ছাড়া আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ৪৪ শতাংশ নারী এবং সুবিধাবঞ্চিত রয়েছে ৩৭ শতাংশ। একাডেমি জানিয়েছে, এবারের সদস্য পদের জন্য পেশাগত যোগ্যতা বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য় নেওয়া হয়েছে।
তালিকায় আছেন বলিউড অভিনেত্রী কাজল এবং তামিল অভিনেতা সুরিয়া। প্রথমবারের মতো কোনো তামিল অভিনেতা তালিকায় জায়গা পেলেন। তালিকায় আরও আছেন অস্কারে মনোনয়নপ্রাপ্ত ‘রাইটিং উইথ ফায়ার’-এর ভারতীয় নির্মাতা সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস, ‘গাল্লি বয়’-এর লেখক রিমা কাগতি এবং ইন্ডিয়ান-আমেরিকান প্রযোজক আদিত্য সুদ। নির্মাতা সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ এ বছরই মনোনীত হয়েছিল ডকুমেন্টারি ফিচার বিভাগে। রিমা ডাক পেয়েছেন লেখিকা হিসেবে।
ভারতের শিল্পীরা ছাড়াও এই তালিকায় আছে বিশ্বের নামীদামি শিল্পীদের নাম। তাঁদের মধ্যে আছেন ‘দ্য কুইন্স অব গ্যামবিট’খ্যাত অ্যানা টেলর জয়, বিলি আইলিশ, জ্যামি ডরনান ও অস্কারজয়ী তারকা ট্রয় কটসার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫