কম ঋতুস্রাবে
যেকোনো বয়সের প্রজননক্ষম নারীদের একটা সাধারণ সমস্যা ঋতুস্রাব কম হওয়া। কেননা আমাদের দেশের নারীদের একটা বড় অংশ রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভোগেন। এ কারণে স্রাব কমে গেলে এর চিকিৎসা করালেই মাসিক আবার পরিমাণে স্বাভাবিক হয়ে আসে। নিয়মিত এক বা দুই দিন রক্তস্রাব হচ্ছে, এমন নারীদের বেলায় এটাই স্বাভাবিক। এ নিয়ে অহেতুক চিন্তার কারণ নেই।
আমাদের দেশের নারীদের ভেতর প্রচলিত ভুল ধারণা হলো, মাসিকের সময় বদরক্ত বা খারাপ রক্ত বের হয়ে আসে এবং মাসিক পরিষ্কার না হলে শরীরে অনেক রোগ হতে পারে। তাই মাসিক পরিমাণে একটু কম হলেই অনেকে নানান ভয় ও দুশ্চিন্তায় ভুগতে থাকেন। এর জন্য দায়ী ঋতুস্রাবের মতো একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার নিয়ে মা-খালাদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে লালিত ভুল ধারণা ও কুসংস্কার। মূলত মাসিকের সময় যে রক্তস্রাব হয়, তা শরীরের সাধারণ রক্ত। জরায়ুর ভেতরের শ্লেষ্মাঝিল্লি বা অ্যান্ডোমেট্রিয়ামের ভেতরের রক্তবাহী নালিকাগুলো ছিঁড়ে রক্তস্রাব হয়। এর সঙ্গে শরীরের কোনো দূষিত পদার্থ বাইরে বের হয়ে আসে না।
অতিরিক্ত রক্তপাত হলে
মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হলে তাকে মেনোরেজিয়া বলে। সাধারণত নারীদের প্রথম মাসিকের পরের দুই-এক বছর এবং মেনোপজ হওয়ার পূর্ববর্তী সময়ে এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। বয়ঃসন্ধিতে এই সমস্যাকে ‘পিউবার্টি মেনোরেজিয়া’ বলে।
ঋতুস্রাব একটানা ছয়-সাত দিনের বেশি চললে, ২৪ ঘণ্টায় ৪-৫টির বেশি প্যাড পুরোপুরি ভিজে গেলে বা স্রাবের সঙ্গে জমাট বাঁধা রক্ত গেলে বুঝতে হবে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। বয়ঃসন্ধিকালে মাসিকে বেশি রক্ত গেলে শতকরা ৯০ ভাগের ক্ষেত্রে তা কোনো রোগের জন্য হয় না। এ ক্ষেত্রে রোগীকে আশ্বস্ত করার পাশাপাশি পুষ্টিকর খাদ্য ও বিশ্রাম দিতে হবে এবং বিশেষ প্রয়োজনে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
বয়ঃসন্ধিকাল ছাড়াও যেকোনো বয়সের নারীর বিভিন্ন কারণে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত দেখা দিতে পারে। যেমন:
লেখক: সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫