ড্রয়ারে নেলপলিশ জমাট বেঁধেছে? পড়েছে তরল পরত? জেনে নিন নেলপলিশ ভালো রাখার দারুণ কিছু উপায়।
- নেলপলিশের বোতল থেকে তুলি বের করে নখে ব্যবহারের সময় বোতলের মুখে কাগজ দিয়ে চেপে রাখুন। এতে করে বোতলের ভেতর বাতাস ঢুকবে না। ব্যবহার শেষে ভালো করে বোতলের মুখ আটকে রাখুন।
- নেলপলিশের বোতল ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখুন। ফ্রিজ বা আলমারিতেও রাখতে পারেন।
- নেলপলিশের বোতল সব সময় দাঁড় করে রাখা উচিত। কাত করে রাখলে নেলপলিশের ওপর পানির মতো স্তর উঠে আসে।
- এক সপ্তাহ পর পর নেলপলিশের বোতল ঝাঁকিয়ে নিন। এতে দীর্ঘদিন ভালো থাকবে।
- নেলপলিশের বোতলের মুখ সব সময় কটনবাড দিয়ে মুছে রাখুন। কটনবাডে একটু নেলপলিশ রিমুভার লাগিয়ে নিলে পরিষ্কার করা সহজ হবে।
সূত্র: উইকি হাউ










