পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন। জাতিসংঘের একটি গাড়িবহরকে লক্ষ্য করে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ আশ-শাবাব এ আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। হামলায় জাতিসংঘের কোনো কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন কি না, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
বোমা হামলায় ঘটনাস্থলের মুকাসার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ধসে গেছে। তা ছাড়া পার্শ্ববর্তী একটি হাসপাতালের একটি সীমানাপ্রাচীরও ভেঙে গেছে। বোমা হামলার পর গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কয়েক বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে আশ-শাবাব। সংগঠনটি এ পর্যন্ত অনেকগুলো আত্মঘাতী বোম হামলা চালিয়েছে। সংগঠনটি নিজেদের আইএসএর স্থানীয় শাখা বলে দাবি করে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫