বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া একবার বলেছিলেন, রাজনীতিবিদের সঙ্গে কখনোই মালাবদল করবেন না তিনি। কিন্তু কথায় আছে, ‘ভাগ্যের লিখন না যায় খণ্ডন’। ভাগ্য যে তাঁকে সেদিকেই নিয়ে যাবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি অভিনেত্রী। বলিউড অঙ্গনে ভারতীয় আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতির প্রেমের খবর নতুন নয়। গত ১৩ মে তাঁরা বাগ্দানও সেরেছেন। গুঞ্জন ছিল, এ বছরের অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন পরিণীতি। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে চান না তিনি। ২৫ সেপ্টেম্বর রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি। চার হাত এক করতে এর মাঝেই শুরু হয়ে গেছে দুই পরিবারের ব্যস্ততা।
ভারতের রাজস্থানে হবে পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। ইতিমধ্যে বুকিং দিয়ে রেখেছেন হোটেলটি। তবে এ নিয়ে মুখ খোলেননি পরিণীতি-রাঘব। ধারণা করা হচ্ছে, চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিয়ের অনুষ্ঠান সাজাতে চান পরিণীতি। তাই রাজস্থানের মাটিতেই চার হাত এক করতে চান তিনি।
মোট তিনটি শহরে রিসেপশন পার্টির পরিকল্পনা আছে যুগলের। রাঘব চাড্ডার জন্ম দিল্লিতে। তাই রাঘবের আত্মীয়-পরিজন নিয়ে সেখানে হবে একটি রিসেপশন। আবার বলিউড অভিনেত্রীর বিয়ে বলে কথা, মুম্বাইয়ে থাকছে একটি রিসেপশন পার্টি। সেই সঙ্গে শোনা যাচ্ছে, চণ্ডীগড়ে আয়োজন করা হতে পারে একটি অনুষ্ঠানের। বিয়ের আয়োজন নিয়ে এর মাঝেই কাজ শুরু করে দিয়েছে পরিণীতির টিম। সবকিছু ঠিক থাকলে ধুমধাম আয়োজনের মধ্য দিয়েই পরিণীতির প্রণয় গড়াবে পরিণয়ে।
গত মাসে দিল্লির কাপুরথালা হাউসে পারিবারিকভাবে আংটিবদল হয়েছে পরিণীতি ও রাঘবের। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বোন প্রিয়াঙ্কাও। রাজনীতিবিদ রাঘবের সঙ্গে পরিণীতি চোপড়ার বন্ধুত্ব কলেজ থেকেই। একসঙ্গে লন্ডনে পড়াশোনা করেছেন তাঁরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫