নতুন গান গাইলেন সেরাকণ্ঠ তারকা ঝিলিক। তাঁর নামেই গানের শিরোনাম ‘ঝিলিক’। আজ রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। ‘ঝিলিক’ গানটি লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন মিলন মোহাম্মদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
নতুন গান প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘রঙ্গন মিউজিকের জামাল ভাই সংগীত অঙ্গনে আমার অভিভাবক। তাঁর অনুপ্রেরণা আর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে গানটি। আমার নামে গান হওয়ায় এটা আমার ক্যারিয়ারের বিশেষ গান হয়ে থাকবে। গীতিকার জামাল ভাই একদিন হঠাৎ করে বললেন, আমার নাম নিয়ে গান লিখেছেন।
আমরা গান নিয়ে বসলাম, কথাগুলো খুব ভালো লাগল আমার। নিজের নামে সুন্দর একটা গান হওয়ায় আনন্দের সীমাটা যেন ছড়িয়ে গেল। সৈকত ভাইকে ধন্যবাদ সুন্দর একটা মিউজিক ভিডিওর জন্য এবং আমাকে নাচতে দেওয়ার জন্য। আমি গানের সঙ্গে একটু নাচতে পছন্দ করি।’
গীতিকার জামাল হোসেন বলেন, ‘ঝিলিককে আমরা রঙ্গন মিউজিক পরিবারের সদস্য মনে করি। অনেক গান করেছি তাঁর। হঠাৎ করেই মনে হলো, ঝিলিক শিরোনামেই হতে পারে ঝিলিকের নতুন গান। সেই ভাবনা থেকেই এই গানের জন্ম। মিলন মোহাম্মদের সুরটাও পারফেক্ট মনে হয়েছে গানটির জন্য। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’ ঝিলিক জানালেন, নতুন আরও কিছু গান নিয়ে কাজ চলছে। সব গানই জামাল হোসেনের লেখা। গানগুলোও রঙ্গন থেকেই প্রকাশ করা হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫