মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারের চলাচলের রাস্তা খানাখন্দে ভরে গেছে। হাসাইল ও পাঁচগাঁও ইউনিয়নের যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গা থেকে ইট উঠে গেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাসহ হাজারো পথচারীর।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের গাড়ুরগাঁও ও কুকরাদি থেকে হাসাইল বাজারে যাতায়াতের প্রধান সড়কের ব্যাংক এশিয়া থেকে বাবু দেওয়ানের
বাড়ি হয়ে চার রাস্তার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা বেহাল। রাস্তাটির বিভিন্ন স্থানে ইট উঠে গেছে অনেক আগেই। এখন সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।
জানা যায়, সংস্কারের অভাবে সড়কে প্রায় আধা কিলোমিটার খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলে এঁকেবেঁকে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় গর্তে পড়ে যাত্রী বহনকারী রিকশাসহ যানবাহনগুলো উল্টে ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই পথচারীদের যাতায়াত করতে হয় রাস্তাটি দিয়ে। ফলে রাস্তাটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই দশা প্রায় দেড় বছর ধরে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইজিবাইক, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করে। বর্তমানে রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, সরেজমিনে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫