নরসিংদীর মাধবদীতে ৮০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছয় বছর ধরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের রামচন্দ্রদী এলাকার চারটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস-সংযোগ ব্যবহার করা হচ্ছিল। একাধিকবার বিচ্ছিন্ন করা হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে কিছুদিন পর আবারও অবৈধভাবে সংযোগ নেওয়া হয়। প্রভাবশালীরা সংযোগপ্রতি এককালীন ৫ থেকে ১০ হাজার টাকা নেওয়া ছাড়াও প্রতি মাসে ১৫০ থেকে ২০০ টাকা করে আদায় করে আসছিল।
নরসিংদী তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে প্রতি মাসে অন্তত ৩০ লাখ টাকার গ্যাস সাশ্রয় হওয়াসহ এখানকার শিল্পকারখানাগুলো পর্যাপ্ত গ্যাসের চাপ পাবে।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, দেশের জাতীয় সম্পদ গ্যাস অবৈধভাবে ব্যবহারের ফলে বৈধ গ্রাহকেরা গ্যাসের চাপ ঠিকমতো পাচ্ছিলেন না। সে জন্য অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে জেলার গ্যাসের সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পুনরায় যাতে কেউ অবৈধভাবে সংযোগ নিতে না পারে, সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫