তুরস্কের বিখ্যাত দানবীর ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচক ওসমান কাভালাকে বিচার চলাকালে জেলেই রাখার আদেশ দিয়েছেন ইস্তাম্বুলের একটি আদালত। ২০১৩ সালের বিক্ষোভ ও ২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টাকারীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে বিনা বিচারে আটক আছেন কাভালা। বিক্ষোভের অভিযোগ মামলায় খালাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গত বছর থাকে আবার আটক করা হয়।
তাঁর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ১৭ জানুয়ারি। এর আগে ২৩ ডিসেম্বর তাঁকে আটক রাখার বিষয়টি মূল্যায়ন করে সিদ্ধান্ত জানানো হবে।
গত মাসে যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনসহ ১০টি দেশ কাভালার মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তাদের দূতদের বহিষ্কারের ঘোষণা দেন এরদোয়ান। পরে তা অবশ্য বাতিল করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫