কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নারী উদ্যোক্তা সোমা আক্তার। পাঁচ বিঘার খামারে মাছ চাষের পাশাপাশি চার পাড়ের পতিত জমিতে শুরু করেছেন পেঁপে চাষ। এতে বেশ ভালো ফলনও এসেছে। মাছ ও পেঁপে চাষে বাজিমাত করেছেন শিক্ষিত এই নারী। চাকরির পেছনে না ছুটে পতিত জমিতে চাষাবাদের মাধ্যমে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, সেটাই দেখিয়েছেন সোমা।
সোমার এমন সফলতা দেখে নিজের সময়কে কাজে লাগাতে আগ্রহী হচ্ছেন এলাকার অন্যরা। তাই সোমা হতে পারেন এখনকার বেকার নারী-পুরুষদের অনুপ্রেরণা।
জানা গেছে, উপজেলার নারান্দী উত্তরপাড়া গ্রামের প্রবাসী মানিক মিয়ার স্ত্রী সোমা আক্তার। চার বছর ধরে মানিক মিয়া সৌদি আরবে কর্মরত। বছর দেড়েক আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পাঁচ বিঘা জমির ফিশারিটি পাঁচ বছরের জন্য লিজ নেন। এতে মাছ চাষ করছেন তাঁর স্ত্রী সোমা আক্তার। এ ছাড়া কৃষি বিভাগের পরামর্শে ফিশারির চার পাড়ের পতিত জমিতে দেশীয় জাতের পেঁপে চাষ করছেন। মাছের পাশাপাশি পেঁপে থেকে বাড়তি আয় হচ্ছে তাঁর।
সরেজমিনে দেখা গেছে, বিশাল ফিশারির চার পাড়ে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে তিন শতাধিক পেঁপেগাছ। প্রতিটি গাছে ৪০ থেকে ৫০টি করে পেঁপে ধরেছে। পেঁপের আকারও বেশ ভালো। ফিশারির পাশাপাশি পেঁপেবাগানটি সবার নজর কাড়ছে।
বাগানে পরিচর্যার কাজে ব্যস্ততার ফাঁকে সোমা আক্তার জানান, স্বামীর অনুপ্রেরণায় পাঁচ বিঘা জমির খামারটি লিজ নিয়ে তাতে মাছ চাষ শুরু করেন। পাশাপাশি ফিশারির পাড়ের পতিত জমিতে দেশীয় জাতের পেঁপে চাষ করছেন। বাগানে প্রায় ৩০০ পেঁপেগাছ রয়েছে। যে ফলন এসেছে তাতে খরচ মিটিয়ে কয়েক গুণ লাভ হবে বলে আশা করছেন তিনি।
সোমা আক্তার বলেন, ‘ফিশারিতে রুই, কাতলা, তেলাপিয়াসহ দেশীয় প্রজাতির দেড় লাখ টাকার মাছের পোনা ছাড়া হয়েছে। আশা করছি ৪-৫ লাখ টাকার মাছ বেচতে পারব।’
সোমা আরও বলেন, ‘কাজে কোনো পার্থক্য নেই। আমি উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। সেই শিক্ষাকে মাছ ও পেঁপে চাষে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি।’
নারান্দী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, মাছ চাষের পাশাপাশি পেঁপে চাষ থেকে বাড়তি আয় হবে সোমার। তাঁর সফলতা দেখে অন্যরাও এ জাতের পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ ঘণ্টা আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫