সাব্বির হোসেন (২১) ও আসলাম হোসেন (২১) মামাতো-ফুপাতো ভাই। এক পাড়ায় বসবাসের কারণে দুজনের শৈশব-কৈশোর কেটেছে একই সঙ্গে। হয়ে উঠেছিলেন পরস্পর খুবই ভালো বন্ধু। পড়াশোনা করেছেন একই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। এক সঙ্গে পড়ছিলেন একই কলেজে। ভাগ্যের নির্মম পরিহাস দুজন মারাও গেলেন একই সঙ্গে একই সড়ক দুর্ঘটনায়। যেন মৃত্যুকেও ভাগাভাগি করে বরণ করলেন তাঁরা। স্বজনেরা দুজনকে দাফনও করলেন পাশাপাশি।
সাব্বির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শোমসপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে এবং আসলাম একই এলাকার মৃত আজম হোসেনের ছেলে। তাঁরা কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র ও আপন মামাতো-ফুপাতো ভাই। দুর্ঘটনায় আহত রাসেল একই এলাকার মজিদ সরদারের ছেলে। গতকাল রোববার বেলা ১টার দিকে আসলামের পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।
এর আগে গত শনিবার রাত আটটার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেলের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সাব্বির ও আসলাম মারা যান।
স্থানীয়রা জানান, শনিবার রাত আটটার দিকে খোকসা বাজার থেকে দুই মোটরসাইকেলে এক সঙ্গে শোমসপুরের দিকে যাচ্ছিল। আর শোমসপুর থেকে ছেড়ে আসা নসিমন গাড়িটি যাচ্ছিল খোকসার দিকে। কাদিরপুর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে দুটি মোটরসাইকেলের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সাব্বির হোসেন ও রাসেল এবং আরেক আরোহী আসলাম গুরুতর আহত হন। উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে সাব্বির ও আসলাম মারা যান। আহত রাসেল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আসলামের খালাতো ভাই ফজলুর রহমান বলেন, ‘সাব্বির ও আসলাম আপন মামাতো-ফুপাতো ভাই হলেও দুজনই ভালো বন্ধু। বেড়ে ওঠা, চলাফেরা ও পড়াশোনা একই সঙ্গে ও একই প্রতিষ্ঠানে। এভাবে দুজন একসঙ্গে চলে যাবে কেউ ভাবতে পারিনি।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দ আশিকুর রহমান জানান, চালক পলাতক থাকলেও নসিমনটি জব্দ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫