তহবিল সংগ্রহের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় ১৯৯৭ সালে মঞ্চে একটি নাটকে অংশ নিয়েছিলেন সারা যাকের ও জাহিদ হাসান। সেটিই ছিল তাঁদের দুজনের প্রথম ও শেষবারের মতো একসঙ্গে মঞ্চে অভিনয়। টেলিভিশনেও হাতেগোনা কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। সেটাও ১৪-১৫ বছর আগের কথা। তাঁদের আবার এক করলেন পিপলু আর খান। এর মাধ্যমে প্রথমবার ওটিটিতে দেখা যাবে সারা যাকের ও জাহিদ হাসানকে। চরকির অ্যান্থলজি ফিল্ম ‘এই মুহূর্তে’তে অভিনয় করেছেন তাঁরা দুজন। তাঁদের অভিনীত খণ্ডটির নাম ‘কল্পনা’। অন্য দুটি খণ্ড হচ্ছে মেজবাউর রহমানের ‘রূপবান’ ও আবরার আতহারের ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’। সিনেমাটি মুক্তি পাবে চরকিতে। শুটিং হয়েছে গত বছর। এক রাতের গল্প। সারা ও জাহিদ ছাড়াও আছেন দীপু, তটিনী। সন্ধ্যা থেকে গল্পের শুরু। পরিচালক পিপলু বললেন, ‘এক রাতের গল্প। এক মেয়ের গল্প। মেয়েটিকে ঘিরে ঘটনায় যুক্ত হন সারা যাকের ও জাহিদ হাসান।’
সারা যাকের বলেন, ‘২০১৭ সাল থেকে তো আলী যাকের অসুস্থ হয়ে গেল। এরপরও মঞ্চে কাজ করেছি। টেলিভিশনে মন টানত না। ওয়েবে নতুন একটা আকর্ষণ তৈরি হয়েছে, খুব ভালো মানের কিছু কাজ তৈরি হচ্ছে। পিপলু যখন বলল—আপা, কাজটা আপনাকে করতেই হবে, তখন না করতে পারিনি। গল্প থেকে শুরু করে, পর্দার লুক কী হবে তা নিয়ে অনেক প্রস্তুতি। বহুদিন পর শুটিং করে বেশ ভালো লেগেছে।’
জাহিদ হাসান এবারই প্রথম পিপলুর পরিচালনায় অভিনয় করেছেন। এই পরিচালকের সঙ্গে একটা সময় মঞ্চে কাজ করেছেন। জাহিদ বলেন, ‘বেশ আনন্দ নিয়েই কাজটা করেছি। এই সিনেমার চরিত্রটার জন্য সাড়ে তিন মাস দাড়ি কাটিনি। বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে শুটিং করেছি।’
সারা যাকেরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জাহিদ হাসান বলেন, ‘তাঁরা তো মঞ্চের, অভিনয়ের নার্ভটা জানেন। জানা লোকের সঙ্গে কাজ করে সুবিধাও অনেক। সারা ভাবি খুবই সিরিয়াসলি কাজ করেন। একটা ভালো গল্পে সবাই যখন সিরিয়াস, তখন নিজেকেও সিরিয়াস হতে হয়। পরিবেশ ও টিমটা খুবই গুরুত্বপূর্ণ।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫