পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘হাওয়া বদল’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের মার্চে। গল্পে অনেক বছর পর দেখা হয় দুই বন্ধুর। এক বন্ধু স্ত্রী, সন্তান আর বড় চাকরি নিয়ে আছে মহাসুখে। আরেক ব্যাচেলর বন্ধু আছে গানবাজনা আর প্রেমিকাদের নিয়ে মাস্তিতে।
একদিন তারা দেখে, বদলে গেছে সব। যে ছিল জিৎ, সে হঠাৎ হয়ে যায় রাজ। আর রাজ বদলে হয়ে যায় জিৎ। কমেডি ঘরানার সিনেমা ‘হাওয়া বদল’ সেই সময়ের বেশ আলোচিত কাজ। ১০ বছর পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণে হাত দিয়েছেন পরমব্রত।
হাওয়া বদলের প্রথম পর্বে দুই বন্ধুর চরিত্রে ছিলেন পরমব্রত ও রুদ্রনীল ঘোষ। পরমব্রতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রাইমা সেন। ‘হাওয়া বদল ২’-এর সূত্র ধরে আবারও এক ফ্রেমে আসছেন তাঁরা। এবারের গল্পের প্রেক্ষাপট লন্ডন। সেখানে জিৎ (পরমব্রত) ব্যবসা করতে গিয়ে দুর্নীতিতে ফেঁসে যায়। ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতে হচ্ছে তাকে।
ঘটনাচক্রে সেখানে দেখা পায় পুরোনো বন্ধু রাজের (রুদ্রনীল)। যেহেতু লন্ডন ও কলকাতা মিলিয়ে গল্প, তাই সিনেমার অংশের শুটিং হবে দুই জায়গাতেই। সম্প্রতি সিনেমার মহরত হয়েছে। কয়েক দিনের মধ্যে লন্ডনের উদ্দেশে উড়াল দেবেন পরম, রুদ্র, রাইমাসহ সিনেমার টিম।
প্রথম হাওয়া বদলে পরম-রাইমা দম্পতির ছয়-সাত বছরের সন্তান ছিল। এত দিনে সেই সন্তান বড় হয়ে গেছে। ফলে ‘হাওয়া বদল ২’তে ১৭ বছর বয়সী এক ছেলের মা হিসেবে দেখা যাবে রাইমাকে। সাধারণত নায়িকারা পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করতে একটু কুণ্ঠাবোধ করেন। রাইমা কেন রাজি হলেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় অভিনয়শিল্পীদের এমন কোনো শর্ত রাখা উচিত নয়। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করব না, এ রকম কোনো ভাবনা আমার নেই। চরিত্রের গভীরতা থাকলে আমি অভিনয় করতে রাজি। তবে অনেকটা বেশি বয়সের চরিত্র হলে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫